September 5, 2026, 7:10 pm
শিরোনাম:
মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস: সিরাজগঞ্জের গর্ব, অসহায় মানুষের আলোর দিশারী মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে গাজীপুরে সিএনজি -কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মা-ছেলেসহ নিহত ৪ হোমনায় উৎসাহ-উদ্দীপনায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা

মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে

রিপোর্টারের নাম

মানবতার জয়: পাবনা ভাঙ্গুড়া মাদার বাড়ীয়া এনামুল হকের সহযোগিতায় হাসি ফুটলো এতিম মরিয়ম ও ইসমাইলের মুখে
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাদারবাড়ীয়া গ্রামের অসহায় এতিম শিশু মরিয়ম ও তার ছোট ভাই ইসমাইলের জীবনে অবশেষে ফিরে এসেছে স্বস্তি ও হাসির ঝলক। বাবা-মাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও কষ্টে দিন কাটানো এই দুটি শিশুর পাশে দাঁড়িয়েছে স্থানীয় সহানুভূতিশীল হৃদয় এবং সামাজিক উদ্যোগ।
​সম্প্রতি বাবা-মায়ের আকস্মিক মৃত্যুর পর চরম অসহায় হয়ে পড়েছিল শিশু মরিয়ম ও ইসমাইল। বিষয়টি নজর পড়ে মোঃ এনামুল হকের। পরবর্তীতে মামুন বিশ্বাস নামের এক মানবিক বিশেষ সহযোগিতায় এবং সামাজিক প্রচেষ্টায় তাদের জন্য বড় অঙ্কের আর্থিক সহায়তার ব্যবস্থা করা হয়েছে। সংগৃহীত অর্থ থেকে তাদের ভবিষ্যতের সুরক্ষায় ২ লক্ষ ৩১ হাজার টাকা এককালীন প্রদান করা হয় এবং প্রতি মাসে তাঁদের জীবনযাত্রার ব্যয় নির্বাহে ৬ হাজার টাকা করে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
​স্থানীয়রা জানান, এনামুল হকের এই সময়োপযোগী ও আন্তরিক সহযোগিতা এবং মানবিক প্রচেষ্টার ফলেই এই এতিম শিশুদের জীবনে নতুন আশার সঞ্চার হয়েছে। চরম শোক ও অনিশ্চয়তা কাটিয়ে মরিয়ম ও ইসমাইল এখন কিছুটা হাসি-খুশি দিন কাটাচ্ছে।
​এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করে এলাকার সর্বস্তরের মানুষ বলেন, বিপদগ্রস্ত এই শিশু দুটিকে নিয়ে সমাজ যেভাবে একাত্ম হয়ে পাশে দাঁড়িয়েছে, তা মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST