August 31, 2026, 8:16 am
শিরোনাম:
নওগাঁ মান্দার পাকুড়িয়া ১৯৭১ সালের গণহত্যার ৫৫ বছর, পাকুড়িয়ায় ১২৮ জন শহীদের স্মরণে আজ শ্রদ্ধাঞ্জলি সৌদি-সোফা কারখানায় আগুনে পুড়ে নিহত ৭ প্রবাসীর জানাজা হলো নওগাঁয় গোবিন্দগঞ্জে রাজাহার ইউনিয়নের নিচকিন চাপড় গ্রামে শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরণ লুলাইং সড়কে চলমান কাজ বন্ধ থাকায় চরম জনদুর্ভোগ সাধারন মানুষ, তিস্তা ব্যারাজ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত উখিয়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠান আয়োজন বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে গাঁজা,সহ ২ ব্যবসায়ী গ্রেফতার রংপুরের পরিবারের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ‘সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করুন, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনুন’—বক্তারা কুমিল্লায় ৪ সেপ্টেম্বর শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ ও আলোচনাসভাসহ ব্যাপক প্রস্তুতি কক্সবাজারে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত: উখিয়ার শিক্ষিকা বেবী প্রভা দে-কে সম্মাননা

কক্সবাজারে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত: উখিয়ার শিক্ষিকা বেবী প্রভা দে-কে সম্মাননা

রিপোর্টারের নাম

কক্সবাজারে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত: উখিয়ার শিক্ষিকা বেবী প্রভা দে-কে সম্মাননা

সমীর রুদ্র, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরের শ্রী বিভূতিভূষণ ব্রাহ্ম মন্দির মিলনায়তনে অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে গীতা পাঠ প্রতিযোগিতা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সনাতনী সমাজ ও শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উখিয়া উপজেলা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)-এর সভাপতি এবং অবসর প্রাপ্ত শিক্ষিকা শ্রীমতি বেবী প্রভা দে-কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকবৃন্দ তাঁর হাতে এই সম্মাননা স্মারক তুলে দেন। বেবী প্রভা দে দীর্ঘদিন ধরে উখিয়া অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী শিশুদের মাঝে নৈতিক ও গীতা শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর এই প্রাপ্তিতে উখিয়া উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় শ্রীমতি বেবী প্রভা দে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতেও সমাজ গঠনে ও গীতা শিক্ষার প্রসারে নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্তের সনাতনী নেতৃবৃন্দ, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST