August 11, 2026, 11:01 am
শিরোনাম:
সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ বাবার স্বপ্ন পূরণ করেছেন, কিন্তু সেই সুখের মুহূর্ত দেখাতে পারেননি বাবাকে—কুমিল্লা আদালত অঙ্গনের পরিচিত মুখ অ্যাড. তাপস চন্দ্র সরকার ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা কুমিল্লা ছাতিপট্টি নৃসিংহ মন্দিরে কাল থেকে ৩ দিনব্যাপী হরিকথা মহোৎসব হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার রামপালে সাংবাদিকদের সাথে ওয়ার্ল্ড ভিশন রামপাল কো অর্ডিনেশনের মতবিনিময় সভা আশুগঞ্জে স্কাফ সিরাপ ও গাঁজাসহ পিকআপ-প্রাইভেটকার উদ্ধার, গ্রেফতার ২. আমতলীতে স্কুলছাত্র ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ কালিয়াকৈরে পৌর যুবদলের উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান

সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ

রিপোর্টারের নাম

সমেশপুর বাজারে হাটের দিনে তীব্র যানজট, ভোগান্তিতে সাধারণ মানুষ
মোঃ ইয়াছিন আলী
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সমেশপুর বাজারে হাটের দিনে অতিরিক্ত যানবাহনের চাপ ও অপরিকল্পিতভাবে যান চলাচলের কারণে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। এতে চরম ভোগান্তিতে পড়ছেন বাজারে আসা সাধারণ মানুষ, পথচারী ও যানবাহন চালকরা।

স্থানীয়দের অভিযোগ, হাটের দিনগুলোতে বাজারের প্রধান সড়ক ও আশপাশের এলাকায় অতিরিক্ত যানবাহন ও মানুষের সমাগমের কারণে দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হয়। অনেক সময় যানজট এতটাই তীব্র আকার ধারণ করে যে, জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্যান্য জরুরি যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।

বিশেষ করে কোনো রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার প্রয়োজন হলে যানজটের কারণে দীর্ঘ সময় রাস্তায় আটকে থাকতে হয়। এতে রোগীর জীবন ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ অবস্থায় সমেশপুর হাট কর্তৃপক্ষ ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয়রা। হাটের দিনগুলোতে যানজট নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ, নির্দিষ্ট স্থানে যানবাহন পার্কিং এবং প্রয়োজনে ট্রাফিক নিয়ন্ত্রণে দায়িত্বশীল ব্যক্তি নিয়োগের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করলে হাটের দিনের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে এবং সাধারণ মানুষের চলাচল ও জরুরি সেবাগুলো আরও নির্বিঘ্ন হবে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST