September 5, 2026, 10:13 am
শিরোনাম:
কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উখিয়ায় উৎসবমুখর পরিবেশে শুভ জন্মাষ্টমীর বর্ণাট্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত ষড়যন্ত্রমূলক মামলা দেওয়ার অভিযোগ গাজীপুর জেলা যুবদল নেতার বিরুদ্ধে ইকবাল হাসান মাহমুদ টুকুর সুস্থতা কামনায় বহুলীতে বিএনপির বিশেষ দোয়া কুমিল্লায় গীতা পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাজীপুর জেলা যুবদলের নেতা বিজয়নগরে স্কফ সিরাপসহ যুবক গ্রেফতার বিপুল উৎসাহ-উদ্দীপনায় কুমিল্লায় পালিত হলো শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী মহোৎসব কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আখাউড়ায় ইয়াবা ও গুঁড়াসহ নারী গ্রেফতার.

মে দিবসে শ্রমজীবী মানুষকে আদাবর থানা বিএনপি নেতা জীবনের অভিনন্দন”

রিপোর্টারের নাম

মে দিবসে শ্রমজীবী মানুষকে আদাবর থানা বিএনপি নেতা জীবনের অভিনন্দন”

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টারঃ

শ্রমিকের ঘাম শুকানোর আগেই পারিশ্রমিক পরিশোধ এবং কর্মক্ষেত্রে যথাযথ মর্যাদা নিশ্চিত করাই হোক মে দিবসের মূল চেতনা।” মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে এই মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর আদাবর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হাসান জীবন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংবাদমাধ্যমে দেওয়া এক বিশেষ বাণীতে তিনি মে দিবসের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা রক্ষার জোর দাবি তোলেন।

বাণীতে মনোয়ার হাসান জীবন ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটের ঐতিহাসিক সংগ্রামের কথা উল্লেখ করে বলেন, “পহেলা মে হলো অধিকার আদায়ের এক গৌরবোজ্জ্বল বিপ্লব। শ্রমিকদের সেই বুকের তাজা রক্তের বিনিময়েই আজ বিশ্বজুড়ে ৮ ঘণ্টা শ্রম সময় স্বীকৃত হয়েছে। আমাদের নৈতিক দায়িত্ব হলো এই চেতনাকে ধারণ করে শ্রমের সঠিক মূল্যায়ন করা।”

মেহনতি মানুষের সমৃদ্ধি কামনা করে এই নেতা আরও বলেন, তিনি ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন এবং আগামীতেও থাকবেন। বিশেষ করে কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ ও শ্রমিকের সামাজিক সম্মান নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বিশ্বাস করেন, শ্রমিকের অধিকার সুরক্ষিত থাকলেই দেশের অর্থনীতি মজবুত হবে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মনোয়ার হাসান জীবন ৩০ নং ওয়ার্ডবাসীর সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মে দিবসের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাণীর শেষে তিনি দেশের শিল্প খাতের উন্নয়নে মালিক-শ্রমিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান এবং সকল মেহনতি মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST