July 17, 2026, 9:35 pm
শিরোনাম:
বেতন বৃদ্ধি ও বিভাগীয় স্বীকৃতির দাবিতে রৌমারীতে ডাকঘর কর্মচারীদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঠাকুরগাঁওয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস’ উদযাপন। নেত্রকোনায় আর্জেন্টিনার বিজয় মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে যুবকের মৃত্যু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে – ইকবাল হাসান মাহমুদ টুকু মাদককে না বলুন, খেলাধুলায় এগিয়ে আসুন,সিরাজগঞ্জে সেলাই মেশিন ও ক্রীড়া সামগ্রী বিতরণে ঝুম বৃষ্টিকে হার মানিয়ে সৌহার্দ্যের উষ্ণ মিলনমেলা শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত জনগণের দুর্ভোগ লাঘবে স্বেচ্ছায় সড়ক সংস্কার করল ডুমুরিয়া ইটভাটা মালিক সমিতি মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজকে ছাত্রদল নেতা সাব্বিরের ফুটবল উপহার নিজের ছোট দানে অন্যের স্বপ্ন পূরণের লক্ষ্যে ওয়ার্ল্ড ভিশনের জয় অফ গিভিং অনুষ্ঠিত

শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত

রিপোর্টারের নাম

রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির হইতে শ্রী শ্রী রামকুট তীর্থধাম প্রাঙ্গণে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে

হাজারো কণ্ঠের এই ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা-করতাল এবং মহাহরিনাম সংকীর্তনের সুরে বৃহস্পতিবার (১৬ জুলাই) মুখর হয়ে ওঠে রামু
নগরী। সুসজ্জিত রথ, ফুলে সজ্জিত মন্দির প্রাঙ্গণ এবং হাজারো ভক্তের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রাদেবীর পবিত্র রথযাত্রা মহোৎসব।
রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির হইতে শ্রী শ্রী রামকুট তীর্থধাম প্রাঙ্গণে আয়োজিত শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা
যৌথ উদ্যোগে দিনব্যাপী পূজার্চনা, ধর্মসভা, মহাহরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহোৎসব পালিত হয়।
ভোর থেকেই জগন্নাথপুর শ্রীশ্রী জগন্নাথদেবের মন্দিরে ভক্তদের সমাগম শুরু হয়। সকাল ৭টায় মঙ্গল আরতির মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এরপর পূজার্চনা, জগন্নাথদেবের দর্শন, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, পদাবলী কীর্তন, ভজন এবং মহাহরিনাম সংকীর্তনে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শিশু থেকে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মন্দির এলাকা পরিণত হয় এক ভক্তিময় মিলনমেলায়। দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি ও কল্যাণ কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা।
দুপুরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাই একই সারিতে বসে প্রসাদ গ্রহণ করেন। উপস্থিত ভক্তরা বলেন, রথযাত্রার অন্যতম শিক্ষা হলো—ভগবানের কাছে সবাই সমান। এই আয়োজন সমাজে মানবিকতা, পারস্পরিক শ্রদ্ধা, সাম্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST