April 19, 2026, 3:33 am
শিরোনাম:
গোপালগঞ্জে শিশুদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ডাকাতিয়া নদীতে সাঁতার কেটে ঘাস আনতে গিয়ে নিখোঁজ বৃদ্ধ মুশু গাজী নওগাঁয় আত্রাইয়ে ট্রেন থেকে লাফ পুলিশ সদস্যের; দুই পা বিচ্ছিন্ন! নিসআ যশোরে শ্রেষ্ঠ সদস্য নির্বাচিত শামসুর রহমান জসিম নরসিংদীতে শিক্ষকের মারধরে শিশু রক্তাক্ত, শিক্ষক গ্রেফতার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, বিএমএসএসের নিন্দা ও প্রতিবাদ রাজধানীতে সড়ক দখল করে মার্কেট, ভোগান্তিতে এলাকাবাসী ডিমলায় নবম শ্রেণীর ছাত্রীকে ৫ ঘণ্টা ধরে গণধর্ষণ নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার ২০২৬ইং দাখিল পরীক্ষাথীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান

নওগাঁয় আত্রাইয়ে ট্রেন থেকে লাফ পুলিশ সদস্যের; দুই পা বিচ্ছিন্ন!

রিপোর্টারের নাম

বগুড়া জেলা প্রতিনিধি:

 

নওগাঁর আত্রাইয়ে এক মর্মান্তিক দুর্ঘটনায় চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক পুলিশ সদস্য তার দুই পা হারিয়েছেন।

 

ঘটনাটি সোমবার (৬ এপ্রিল) সকালে আত্রাই রেল স্টেশনে ঘটে।

 

আহত পুলিশ সদস্যের নাম এমরান মিয়া (২৫)। তিনি বাগেরহাট জেলায় কনস্টেবল হিসেবে কর্মরত এবং আত্রাই উপজেলার তারাটিয়া গ্রামে তার শ্বশুরবাড়ি।

 

জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে করে তিনি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। সকালে ট্রেনটি আত্রাই স্টেশনে পৌঁছানোর সময় গতি কিছুটা কমলে তিনি তাড়াহুড়ো করে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি ভারসাম্য হারিয়ে ট্রেনের চাকার নিচে পড়ে যান। এতে তার দুই পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

 

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

আত্রাই থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সময় এমরান মিয়া ট্রেন থেকে নামতে গিয়ে এই ভয়াবহ ঘটনার শিকার হন। তবে তাৎক্ষণিকভাবে তার গ্রামের বাড়ির বিস্তারিত ঠিকানা জানা যায়নি।

 

তিনি আরো বলেন চলন্ত ট্রেন থেকে ওঠানামা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এ ধরনের অসাবধানতা জীবনঘাতী হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST