June 24, 2026, 6:14 pm
শিরোনাম:
ফরিদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে স্পে মেশিন বিতরণ “সুবচন নির্বাসনে” নাটকে আবেগঘন বিদায় কর দিলেই ছাড়, সম্মাননাও; সিরাজগঞ্জে শুরু তিন দিনের পৌর কর মেলা তাড়াশে বিএনপির নাম ব্যবহার করে ও বারবার মাছ লুটের অভিযোগ; নিঃস্ব কয়েকটি পরিবার, আতঙ্কে এলাকাবাসী কালীগঞ্জের নলতায় এক বেকারীর মালিককে ১০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ বকশীগঞ্জে সাত দিন ধরে নিখোঁজ দুই স্কুলছাত্রী, পরিবারে উদ্বেগ গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে তাহিরপুরে প্রতিবাদ, আটক ১

কর দিলেই ছাড়, সম্মাননাও; সিরাজগঞ্জে শুরু তিন দিনের পৌর কর মেলা

রিপোর্টারের নাম

কর দিলেই ছাড়, সম্মাননাও; সিরাজগঞ্জে শুরু তিন দিনের পৌর কর মেলা

মোঃ জাহিদুল হক জাহিদ, সিরাজগঞ্জ:

কর পরিশোধকে সহজ, উৎসাহব্যঞ্জক ও জনবান্ধব করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সিরাজগঞ্জ পৌরসভা। দেড়শ বছরের ঐতিহ্যবাহী এই পৌরসভায় শুরু হয়েছে তিন দিনব্যাপী পৌর হোল্ডিং কর মেলা। মেলায় অংশ নিয়ে বকেয়া ও চলতি কর পরিশোধকারী নাগরিকরা পাচ্ছেন ১৫ শতাংশ বিশেষ ছাড়, সঙ্গে থাকছে সম্মাননার ব্যবস্থাও।

মঙ্গলবার (২৩ জুন) সকালে পৌরসভা চত্বরে উৎসবমুখর পরিবেশে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (মানবসম্পদ বিভাগ) ও পৌরসভার প্রশাসক শাহাদাত হুসেইন। ফিতা কেটে উদ্বোধনের মধ্য দিয়ে করদাতাদের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয় এই বিশেষ আয়োজন।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভা কার্যালয়ের নিচতলায় স্থাপিত অস্থায়ী বুথে কর গ্রহণ করা হবে। করদাতারা দ্রুত ও সহজ প্রক্রিয়ায় তাদের হোল্ডিং কর পরিশোধের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, “কর মেলার মাধ্যমে নাগরিকদের আরও বেশি সম্পৃক্ত করতে চাই। কর পরিশোধ শুধু দায়িত্ব নয়, এটি শহরের উন্নয়নে প্রত্যক্ষ বিনিয়োগ। সবাই এগিয়ে এলে সিরাজগঞ্জকে একটি আধুনিক ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।”

পৌরসভার সচিব মো. রফিকুল ইসলাম জানান, নাগরিকদের দুর্ভোগ কমানো এবং বকেয়া রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যেই এ আয়োজন। তিনি বলেন, “নাগরিকদের কর প্রদানে উৎসাহিত করতে এবার বিশেষ ছাড় ও সম্মাননার ব্যবস্থা রাখা হয়েছে। সংগৃহীত রাজস্ব নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, সড়ক, ড্রেনেজ ও নাগরিক সেবা সম্প্রসারণে ব্যয় করা হবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর মেডিকেল অফিসার এ কে এম ফরহাদ হুসাইন, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলমসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

১৮৬৯ সালে প্রতিষ্ঠিত সিরাজগঞ্জ পৌরসভা দেশের অন্যতম প্রাচীন পৌর প্রতিষ্ঠান। ১৯৯২ সালে ১৫টি ওয়ার্ড নিয়ে এটি ‘ক’ শ্রেণির পৌরসভায় উন্নীত হয়। দীর্ঘ ঐতিহ্যের ধারাবাহিকতায় এবার ‘গ্রীন সিটি’ গড়ার স্বপ্ন বাস্তবায়নে রাজস্ব সংগ্রহে নতুন মাত্রা যোগ করেছে এই কর মেলা।

পৌর কর্তৃপক্ষের বিশ্বাস, নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর মেলা শুধু রাজস্ব আদায়ের ক্ষেত্রেই নয়, বরং একটি দায়িত্বশীল ও উন্নয়নমুখী নগর গঠনের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Our Like Page
Developed by: BD IT HOST