লালপুরে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, মোবাইল কোর্টে ১৫ দিনের কারাদণ্ড,
মোঃ নাজিবুর রহমান নাসিম লালপুর ( নাটোর) প্রতিনিধি
নাটোরের লালপুর থানায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনরত অবস্থায় চারজন মাদকসেবীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
০৩ মে ২০২৬ তারিখে পরিচালিত এ অভিযানে লালপুর থানার এসআই মোহাম্মদ মাসুম ও এএসআই মোঃ নাহিদ হাসান ও পুলিশের টিমের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ নজরুল ইসলাম (৩৫), মোঃ মামুন (২৭), মোঃ জয় ইসলাম (২৫) ও মোঃ জহুরুল ইসলাম (৩৮)।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন
সরকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
মোহাম্মদ আবীর হোসেন।
আদালত প্রত্যেককে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।