লংগদুতে গণঅধিকার পরিষদের উপজেলা কার্যালয়ের উদ্বোধন ও কমিটি গঠন
সর্বজিৎ চাকমা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটির লংগদু উপজেলায় গণঅধিকার পরিষদের উপজেলা শাখার কার্যালয় উদ্বোধন ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ আগস্ট) লংগদু উপজেলা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি রোনেল চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান (রুমান), ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট রুদ্র মোহাম্মদ জিয়াদ এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চাকমা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেনশন চাকমা এবং সঞ্চালনা করেন মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতারা বলেন, গণতন্ত্র, ন্যায়বিচার, নাগরিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হবে। সেই লক্ষ্যে লংগদু উপজেলায় দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন কমিটি গঠন করা হয় এবং স্থানীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এ সময় গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।