

admin। মাইজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হতে মনোনয়ন ফরম তুললেন স্বপন তালুকদার
মোঃ পলাশ শেখ,স্টাফ রিপোর্টার
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন তালুকদার।
গত ২০ নভেম্বর (শুক্রবার) কাজিপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
লুৎফর রহমান স্বপন তালুকদার মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনীতিতে তাঁর সম্পৃক্ততা রয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার মধ্য দিয়ে তিনি নির্বাচনী মাঠে নিজের অবস্থান জানান দিয়েছেন।
মনোনয়ন ফরম উত্তোলনের মধ্য দিয়ে মাইজবাড়ী ইউনিয়নে আসন্ন নির্বাচনকে ঘিরে তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। একই সঙ্গে ইউনিয়নজুড়ে নির্বাচনী তৎপরতাও বাড়ছে।
উল্লেখ্য, কাজিপুর উপজেলার ১২টি এবং সিরাজগঞ্জ সদর আংশিক এলাকার ৪টিসহ মোট ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলছে। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করা যাবে।