ভোলায় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রতিবন্ধী শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আফলাম মাহমুদ রাসেল: ভোলা।।
আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে ভোলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে পরিবর্তন যুব উন্নয়ন সংস্থা।
শনিবার (১৫ আগস্ট) চর নোবায়দ চৌমনী বাজার সংলগ্ন ভোলা'স চিল্ড্রেন স্পেশাল স্কুল বাংলাদেশে এ আয়োজন অনুষ্ঠিত হয়। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল ভবিষ্যৎ গঠনে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি হচ্ছে এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার উপদেষ্টা মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন ও এডভোকেট হাসান শরীফ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মোঃ জাকির হোসেন এবং প্রতিষ্ঠানের পরিচালক মোঃ ইসমাইল।
এ সময় পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ, সহ-সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন (রনি), সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াদ, অর্থ সম্পাদক মোঃ আব্দুস সাত্তার, সহ-প্রচার সম্পাদক মোঃ নুর উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা মৌসুমী সুলতানা প্রেমা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ রাসেল, সদস্য ফারিয়া আক্তারসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মোঃ আবু তাহের বলেন, “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ। তাদের প্রতিভা ও সৃজনশীলতাকে বিকশিত করার সুযোগ তৈরি করা আমাদের সকলের দায়িত্ব। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়, তাদের প্রতিভা প্রকাশের সুযোগ দেয় এবং সমাজে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার এমন মানবিক ও সামাজিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।”
নির্বাহী পরিচালকের বক্তব্য
অতিথিদের বক্তব্য বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি শিশুর মধ্যেই সম্ভাবনা রয়েছে। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতিভা বিকাশ ও তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করার জন্য আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে আমরা তাদের পাশে থাকার একটি ছোট্ট প্রয়াস করেছি। ভবিষ্যতেও শিক্ষা, দক্ষতা উন্নয়ন, মানবিক সহায়তা ও সামাজিক অন্তর্ভুক্তির মাধ্যমে তাদের জন্য আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে চাই।
পরিবর্তন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নেওয়াজ শরীফ বলেন,বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহানুভূতি নয়, প্রয়োজন সম্মান, সুযোগ ও সমান অধিকার। তাদের মেধা ও সক্ষমতাকে কাজে লাগানোর সুযোগ করে দিতে পারলে তারাও সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ আয়োজনের মাধ্যমে শিশুদের মাঝে আনন্দ, উৎসাহ ও আত্মবিশ্বাস সৃষ্টি হয়।