বিজয়নগরে পরিবেশ হাই লঙ্ঘনের দায়ে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বুধন্তি ইউপিতে অবস্থিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় পরিচালিত এ অভিযানে দুটি ইটভাটাকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, অভিযানে মেসার্স টি অ্যান্ড সি ব্রিকসকে ৫০ হাজার টাকা এবং মেসার্স মোল্লা ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উভয় প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
এ ছাড়া একই অভিযানে আরও ১০টি ইটভাটার মালিক ও সংশ্লিষ্টদের ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুসরণ করে ইটভাটা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান। এ সময় পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মো. রাখিবুল হাসান প্রসিকিউশন প্রদান করেন। অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।
পরিবেশ দূষণ রোধ এবং আইনবহির্ভূত ইটভাটার কার্যক্রম নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়।
শফিকুর রহমান শাহীন ব্রাহ্মণবাড়িয়া।01717490756