বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ মে সোমবার বিকেলে কুমিল্লা মহেশাঙ্গণ নাট মন্দির প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার সভাপতি যোগেশ চন্দ্র সরকার এর সভাপতিত্বে প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা নির্মল পাল এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার ও সাংগঠনিক সম্পাদক উত্তম সরকার।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল দে, জেলা পূজা উদযাপন পরিষদের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সজল চন্দ্র পাল ও মহিলা সম্পাদিকা প্রীতিলতা সরকার সহ বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায়।
অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন- পূজা উদযাপন পরিষদ কালির বাজার ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেবনাথ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ মধুসূদন রায় ও প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র দত্ত।
এদিকে, দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন- জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল পাল।
ওই সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ আদর্শ সদর উপজেলা শাখার নবগঠিত কমিটির সভাপতি যোগেশ সরকার, সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র দে ও সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার দত্ত এর নাম ঘোষণা করেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নির্মল পাল। তিনি বলেন- আগামি ০৭ দিনের মধ্যে ৭১সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির অনুমোদন নিতে হবে।
এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুমিল্লা জেলা শাখার আইসিটি সম্পাদক এডভোকেট তাপস চন্দ্র সরকার, জেলা পূজা উদযাপন পরিষদের পূজা বিষয়ক সম্পাদক নারায়ণ চন্দ্র দে, দপ্তর সম্পাদক শম্ভু শীল, সদস্য সজল চন্দ ও দেবাশীষ চৌধুরী দেবু এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি দীলিপ কুমার নাগ কানাই ও যুগ্ম সাধারণ আশীষ দাসসহ বিভিন্ন ইউনিয়নের প্রতিনিধিরা ।