ফরিদপুর পৃথক পৃথক অভিযানে সিআর মামলাসহ
৭ জন গ্রেফতার
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর থানা পুলিশের বিশেষ অভিযানে অর্থজারী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ পরোয়ানাভুক্ত আসামী সহ ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
আইজিপি পদকপ্রাপ্ত ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ওসি মনজুরুল হাসান মাসুদ,পাবনা এর নেতৃত্বে ০৯ নভেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া এসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) নির্মল মুর্মু, এএসআই(নিঃ)মোঃ আখলাকুর রহমান, এএসআই(নিঃ)মোঃ শাহানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করিয়া এদের গ্রেফতার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো
জিআর নং-৫১/২৬ (ফরিদপুর), ধারা- ৩৬(১)/৪১/১০(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর গ্রেফতারী পরোয়ানাভুক্ত মোঃ রাজিব (২৫), পিতা-মোঃ কুদ্দুস খাঁন, মোঃ শাকিল (২৬) পিতা-মোঃ কালু উভয় গ্রাম -বিলবকরী,ফরিদপুর পাবনা।
সিআর নং-১৯৯/২০২৫ (ফরিদপুর)এর পরোয়ানাভুক্ত মোঃ মওলা প্রাং (৩৮), পিতা-মৃত নুরু প্রাং ওরফে নুরুল হক প্রাং, গ্রাম-সোনাহারা ফরিদপুর পাবনা। অর্থজারী নং-১১৫/২৬ (ফরিদপুর থানা) এর পরোয়ানাভুক্ত আসামী মোঃ হাবিবুর রহমান, পিতা- রয়াজ সরকার, সাং-মাদারজানী ফরিদপুর পাবনা।
অদ্য ০৯নভেম্বর২০২৬ তারিখে এসআই(নিঃ) জাহিদুর রহমান বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়া মাতলামী করার অপরাধে মোঃ সেলিম রেজা (২৫), পিতা-মোঃ সাগর প্রাং। মোঃ আবুল হোসেন (৪০) পিতা- মোঃ ইউনুস প্রাং। মোঃ এরশাদ আলী (৪০) পিতা- মৃত জবেদ প্রাং। সর্ব গ্রাম- রতনপুর, থানা-ফরিদপুর, জেলা-পাবনাগণকে গ্রেফতার করিয়া থানায় নিয়ে আসেন। এবং গ্রেফতারকৃতদের প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালত, পাবনায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (আইজিপি) ওসি মনজুরুল হাসান মাসুদ জানান, আমাদের এ অভিযান চলমান থাকবে, অপরাধী যেই হোক আইনের আওতায় আসতে হবে।