ফরিদপুর থানা পুলিশ এর অভিযানে ৫ জন গ্রেফতার
পাবনা জেলা প্রতিনিধি
পাবনার ফরিদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( আইজিপি) পদকপ্রাপ্ত ওসি মনজুরুল হাসান মাসুদ এর নেতৃত্বে গত ১০ই নভেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া ফরিদপুর থানার মামলা নং-০৩, তারিখ-০৪/০৯/২০২৬ ইং, ধারা-৪৫৭/৩৮০/৩৪ পেনাল কোড-১৮৬০ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী মোঃ শাহাদত সরদার(৪৫), পিতা-মৃত আফছার সরদার, সাং-দেওভোগ(ফকিরপাড়া) এবং অদ্য ১১ই নভেম্বর ২০২৬ ইং তারিখে অভিযান পরিচালনা করিয়া ৪ জনকে গ্রেফতার করেছে থানাপুলিশ।ফরিদপুর থানা মামলা
নং-০৪, জি আর নং-৭০, তারিখ-০৮/০৯/২০২৬ ইং
ধারা-৮/৯/১০/১১/১২ সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এর তদন্তে সন্ধিগ্ধ আসামী মোঃ আইনুজ্জামান লাম(১৯), পিতা-মোঃ মারুফুজ্জামান@চঞ্চল, সাং-উত্তর থানাপাড়া (কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগ এর অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ, ফরিদপুর পৌর শাখার ১ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক) এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়া মাতলামী করার অপরাধে আসামী মোঃ আবু তাহের(৪৮), পিতা-মৃত ইছাহাক সরদার ৪। মোঃ বিল্লাল হোসেন(৪০), পিতা-মোঃ নওশের আলী ৫। মোঃ সাইফুল ইসলাম(৫০), পিতা-মৃত শীতল মোল্লা, সর্ব সাং-আগ-পুঙ্গুলী, থানা-ফরিদপুর,জেলা পাবনা।
এ অভিযান পরিচালনা করেন পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আল হেলাল মাহমুদ, জাহিদুর রহমান বাদল, এসআই(নিঃ) মোঃ আশরাফুল ইসলাম, এএসআই(নিঃ) মোঃ শাহানুর রহমান, এএসআই(নিঃ)আসিফ সরকার সঙ্গীয় ফোর্স সহ
গ্রেফতার করিয়া থানায় নিয়া আসেন। গ্রেফতারকৃত ০৫ (পাঁচ) জন আসামীকে প্রয়োজনীয় পুলিশ প্রহরার মাধ্যমে বিজ্ঞ আদালত, পাবনায় প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর থানার ওসি মনজুরুল হাসান মাসুদ বলেন, অপরাধী যত বড় শক্তিশালী হোক আইনের আওতায় আসতে হবে। এবং অপরাধ দমনে আমাদের এ অভিযান চলমান থাকবে।