পৌরসভা নির্বাচন: মেয়র পদে আলোচনায় সাইদুর রহমান বাচ্চু
মোঃ জাহিদুল হক জাহিদ
"যদি লক্ষ থাকে অটুট, দেখা হবে বিজয়ে"
এই স্লোগানকে সামনে রেখে আসন্ন সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনকে ঘিরে জোর আলোচনায় রয়েছেন
সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। মা ও সহধর্মিনীর অনুপ্রেরণায় তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে জীবনের পথ চলা।
বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।
একই সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছেন।
দীর্ঘদিনের লড়াকু সৈনিক হিসেবে পরিচিত সাইদুর রহমান বাচ্চু
বিগত ১৭ বছর নির্যাতন-নিপীড়নের মাঝেও রাজপথ ছাড়েননি।
দুঃসময়ে জেলা বিএনপিকে সুসংগঠিত রাখা
এবং আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেওয়ায়
তরুণ প্রজন্মের কাছে তিনি আদর্শের প্রতীক।
সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক আলোচনায়
সমর্থকরা তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চান।
তাদের মতে, সাংগঠনিক দক্ষতা, জনগণের সাথে নিবিড় যোগাযোগ
এবং মানবিক কর্মকাণ্ডের কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য।
আধুনিক, পরিচ্ছন্ন ও মাদক মুক্ত সিরাজগঞ্জ পৌরসভা গড়া।জলাবদ্ধতা নিরসন ও
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স গ্রহণ মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের বৃত্তি প্রদান যমুনার পাড়ে আধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা ব্যবসা-বান্ধব পরিবেশ ওখেলাধুলা-সংস্কৃতিতে তরুণদের উৎসাহ সাইদুর রহমান বাচ্চু বলেন,"পৌরবাসী যদি ভোটের মাধ্যমে আমাকে নির্বাচিত করেন,
তবে আমি নিজেকে পৌরবাসীর খাদেম হিসেবে নিয়োগ করব।"
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা ও দলীয় মনোনয়নের পরই প্রার্থী চূড়ান্ত হবে। তবে এখনই সাইদুর রহমান বাচ্চুকে ঘিরে
সমর্থকদের প্রত্যাশা ও প্রচারণা বেশ জোরালো।