নিয়ামতপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ।
মিলন হোসেন নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: শুক্রবার ৩ জুলাই বেলা ১১ টায় নওগাঁর নিয়ামতপুরে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুঃস্হ ১৩৭ পরিবারের মাঝে ২ লক্ষ টাকার চেক ও ঢেউটিন বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৬ নওগাঁ ১ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মোস্তাফিজুর রহমান ।
নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ মুর্শিদা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, অফিসার ইন চার্জ মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন টিটু, দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এর আগে ২০২৫-২৬ অর্থবছরের প্রধান অতিথি বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১৫ জন মহিলাদের মাঝে সেলাই মেশিন, ২২ টি শিক্ষা প্রতিষ্ঠানে ড্রাম সেট ও ৫৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সরঞ্জাম বিতরণ করেন।