নওগাঁর বিভিন্ন উপজেলায় বিদ্যুৎবিভ্রাট ভেলকিবাজিতে সাধারণ মানুষ অতিষ্ঠ, :চুরি-ডাকাতি ও নিরাপত্তার ঝুঁকিতে
উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁয় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত ও তীব্র বিদ্যুৎবিভ্রাটের (লোডশেডিং) কারণে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। গভীর রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় একদিকে যেমন তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে বাড়ছে চুরি, ডাকাতি ও নারী নিরাপত্তাহীনতার ভয়াবহ ঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতেও ১০টা ৫৫ মিনিটে বিদ্যুৎ চলে যায়, যা ফিরে আসে রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর পুনরায় রাত ১টায় গেল পুনরায় রাত ২ টার সময় বিদ্যুৎ আসে আবার ২০ মিনিট থেকে পুনরায় ৩ টা ২০
মিনিটে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় রাত ৪ টা রাতের বেলায় আসে এভাবে দফায় দফায় বিদ্যুৎ চলে যাওয়ার ফলে সাধারণ মানুষের ঘুমানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে।
বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা চরম কষ্ট ভোগ করছেন। এলাকাবাসীর অভিযোগ, রাতের অন্ধকারে পুরো এলাকা ভূতুড়ে পরিবেশে পরিণত হওয়ায় অসাধু চক্র সুযোগ নিচ্ছে। এতে করে চুরি-ডাকাতি যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি নির্জন ও অন্ধকার রাস্তায় মহিলাদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। বিদ্যুৎ না থাকার সুবাদে অনাকাঙ্ক্ষিত অপরাধমূলক কর্মকাণ্ড ও ধর্ষণের মতো জঘন্য অপরাধের ঝুঁকি বহুলাংশে বেড়ে যাচ্ছে।
ই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে দ্রুত স্থানীয় প্রশাসন, সরকার এবং পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে কঠোর ও কার্যকরী পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন সচেতন মহল। রাতের বেলায় যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হয়,
সে বিষয়ে পল্লী বিদ্যুৎ বোর্ডের প্রতি আকুল আবেদন জানিয়েছেন নওগাঁর পল্লিবিদ্যুৎ সমিতির ১ চৌমাশিয়া, বাগধানা ফুলবাড়ি খোদ্দনারায়নপুর পালপাড়া বারোপুর- সরকারপাড়া এলাকাবাসী।