জামালপুরের সরিষাবাড়ি উপজেলা বিএনপি'র সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম আজিম উদ্দিন আহাম্মেদ-এর মৃত্যুতে স্মরণসভা ও দোয়া মাহফিল
কাওছার আহমেদ,
জামালপুরপ্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরিষাবাড়ী উপজেলা শাখার দীর্ঘদিনের বর্ষীয়ান রাজনীতিবিদ আলহাজ্ব আজিম উদ্দিন আহমেদের মৃত্যুতে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার।
এসময় বক্তব্য রাখেন পৌর বিএনপি'র সভাপতি ফয়জুল কবীর তালুকদার শাহীন সহ অন্যান্যরা। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা মরহুমের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কাওছার আহমেদ,
জামালপুর।
০৪.১০.২৬