চন্দ্রকণা চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত....
মোঃ জাহিদুল হক জাহিদ
সিরাজগঞ্জের চন্দ্রকণায় চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা_মোস্তফা_জামান
শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) চন্দ্রকণা সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়াপ্রেমী খেলোয়াড় ও দর্শকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়
মির্জা_মোস্তফা_জামান বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
সুস্থ, সুন্দর ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই
তিনি তরুণদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ এবং ক্রীড়াচর্চার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের আহ্বান জানান
তিনি এ ধরনের ক্রীড়া আয়োজনের সঙ্গে সম্পৃক্ত আয়োজক, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন.....
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ_আসলাম_উদ্দিন
সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল
সদস্য-জেলা বিএনপি। যুবকদের ক্রীড়াঙ্গনকে জাগ্রত করে দেশকে মাদকমুক্ত রাখার আহ্বান মির্জা মোস্তফা