গোপালগঞ্জে শিশুদের জন্য সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
রাতুল আহম্মেদ গোপালগঞ্জ জেলা প্রতিনিধি
গোপালগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা। শনিবার (১৮ এপ্রিল ২০২৬) শহরের কুয়াডাঙ্গায় অবস্থিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পে “Child Journalism Training” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন স্টার নিউজ টেলিভিশনের গোপালগঞ্জ প্রতিনিধি ও বাংলাদেশ বেতার এর সিনিয়র নিউজ এডিটর নুরুল আলম ফয়সাল। প্রায় এক ঘণ্টাব্যাপী প্রশিক্ষণে তিনি সাংবাদিকতার মৌলিক ধারণা, সংবাদ সংগ্রহ ও উপস্থাপনার কৌশল, গণমাধ্যমের ভূমিকা, নৈতিকতা এবং দায়িত্বশীলতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
প্রশিক্ষণে প্রায় ৫০ জন ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা সাংবাদিকতার প্রাথমিক বিষয়গুলো হাতে-কলমে শেখার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সঠিক তথ্য জানার ও জানানোর আগ্রহ তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে তাদের মধ্যে গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজার সন্তোষ কুমার দাসসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কর্মশালাটি আয়োজন করেছিলো।