গরিব-অসহায়ের পাশে থাকা নেতা ভিপি শামীম খান চান উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব
মোঃ জাহিদুল হক জাহিদ
মানুষকে বিশ্বাস না করলে যেমন মানুষকে চেনা যায় না, তেমনি রাজনীতির মাঠে বলিষ্ঠ সৈনিক হিসেবে নিজেকে প্রমাণ করতে হয় কথাগুলো বলছিলেন সিরাজগঞ্জ নতুন দিগন্তের উপজেলা চেয়ারম্যান প্রার্থী ভিপি শামীম খান।
ছাত্রজীবন থেকেই কলেজ নেতৃত্বের মধ্য দিয়ে তার রাজনীতির হাতেখড়ি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সবসময় গরিব-অসহায় মানুষের পাশে থেকেছেন। দুঃসময়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের বিপদে ছুটে গেছেন সবার আগে।
ভিপি শামীম খান বলেন, যদি আপনারা আমাকে উপজেলা চেয়ারম্যান পদে দায়িত্ব দেন, তাহলে আমার একটাই চিন্তা থাকবে - তা হলো মানুষের সেবা। যে সেবার কোনো তুলনা হয় না।
তিনি আরও বলেন, *আমি কথা দিচ্ছি, আমি ভিপি শামীম খান আপনাদের কল্যাণে কাজ করবো। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন। আমি যেন আপনাদের পাশে দাঁড়াতে পারি।
ত্যাগী ও পরীক্ষিত এই নেতার নেতৃত্বে নতুন দিগন্তের উন্নয়ন আরও বেগবান হবে বলে স্থানীয় নেতাকর্মীরা আশাবাদী।