কোতয়ালী থানার বিশেষ অভিযানে নিখোঁজ শিশু উদ্ধার
সর্বজিৎ চাকমা,রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
রাঙ্গামাটি শহরে বিশেষ উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজ এক শিশুকে উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) তথ্যপ্রযুক্তির সহায়তায় পরিচালিত অভিযানে শিশুটিকে শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন এর নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
কোতয়ালী থানায় দায়ের করা জিডি নং-১৩৯৩, তারিখ ২৫ মে ২০২৬-এর ভিত্তিতে নিখোঁজ শিশু উৎপল চাকমা (১১)-কে খুঁজে বের করতে অভিযান শুরু করে পুলিশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে রাঙ্গামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া শিশুর বাড়ি রাঙ্গামাটি সদর উপজেলার উত্তর কালিন্দীপুর এলাকায় বলে জানা গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।