কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
তাপস চন্দ্র সরকার, কুমিল্লা থেকে।।
"সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ" এ প্রতিপাদ্য সামনে রেখে দেশের আপামর জনসাধারণকে সরকারি আইনগত সহায়তা কার্যক্রম সম্পর্কে সচেতনতার লক্ষ্যে ২৮ এপ্রিল পালিত হয় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬। ২৮ এপ্রিল মঙ্গলবার কুমিল্লা জেলা লিগ্যাল এইড কমিটি ও বাংলাদেশ আইন সহায়তা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালী ও আলোচনাসভা।
ওই অনুষ্ঠানে কুমিল্লার যুগ্ম জেলা জজ শেখ সাদি রহমান ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ইয়াসমিন এর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিথিলা ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান।
ওই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা জজ) মনিকা খাঁন। এছাড়াও বক্তব্য রাখেন- উপকার ভোগী রিপা আক্তার।
অনুষ্ঠানে চীফ লিগ্যাল এইড অফিসার (যুগ্ম জেলা জজ) মনিকা খাঁন তাঁর বক্তব্যে বলেন- মে ২০২৫ হতে এপ্রিল ২০২৬ পর্যন্ত বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে দুই কোটি পঁয়তাল্লিশ লক্ষ সাতাত্তর হাজার তিনশত ত্রিশ টাকা অর্থ আদায় করেছি।
এতে কোরআন তেলাওয়াত করেন- আদালত জামে মসজিদের খতীব হাফেজ মাওলানা এনায়েত উল্লাহ এবং গীতা পাঠ করেন এডভোকেট স্বপন কুমার দেব।
এসময় উপস্থিত ছিলেন- কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোছাম্মৎ রোকশানা বেগম হেপী, কুমিল্লা সিভিলসার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশীর আহমেদ, অতিরিক্ত জেলাপ্রশাসক সুলতান রাজিয়া ও অতিরিক্ত পুলিশসুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিকসহ জেলা ও দায়রা জজ আদালত এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অন্যান্য বিচারক, কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, আনসার, কারারক্ষী, ফায়ার সার্ভিস, বিএনসিসিসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিচারপ্রার্থী মানুষেরা।
এরআগে কুমিল্লা আদালত প্রাঙ্গণ হতে বর্ণাঢ্য র্যালী বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়।
এদিকে, বৈরী আবহাওয়ার কারণে দিবসটি উপলক্ষে বিকেলবেলা জেলা ও দায়রা জজ এর কনফারেন্স রুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ওই সভায় বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মিথিলা ইসলাম, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ সহিদ উল্লাহ, জেলা পিপি এডভোকেট কাইমুল হক রিংকু, জেলা সরকারি কৌশলী এডভোকেট মোঃ তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মাহাবুবুল হক খন্দকার প্রমুখ।
সবশেষে সেরা প্যানেল আইনজীবী এডভোকেট তাহমিনা বেগম ও এডভোকেট মোহাম্মদ হারুনুর রশীদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।