কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিন
ফরহাদ হোসেন রাজ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে সিদ্ধেশ্বরী মোড় এলাকায় অবস্থিত ডায়াবেটিস কেয়ার সেন্টার এর সামনে পাকা রাস্তার উপর হইতে ২৩ পিস ইয়াবা সহ ০৩ জন আসামীকে গ্রেফতার করে ।
আজ দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ সিদ্ধেশ্বরী বাড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করলে তিনজন ব্যক্তিকে একত্রে একটি রিক্সা যুগে যেতে দেখলে চেকপোষ্টে কর্মরত পুলিশ সদস্যদের সন্দেহ হলে তাদের গতিরোধ করে। এবং পরবর্তীতে তাদের তল্লাশি করে ২৩ পিছ ইয়াবা পাওয়া গেলে তাদের গ্রেফতার করা হয়।
আসামীরা হল আশরাফুল আলম হাসান (২৪), পিতা- মোঃ নুর আলম, মাতা- আসমা বেগম, সাং- শোলাকিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ
সানি (২৫), পিতা- মৃত সাজু মিয়া, মাতা- সুফিয়া, সাং- তারপাশা পূর্ব, থানা ও জেলা-কিশোরগঞ্জ।
মোঃ রানা (২৫), পিতা- মোঃ আলাউদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, সাং- বগাদিয়া, থানা ও জেলা-কিশোরগঞ্জ
উপরোক্ত আসামীদেরকে কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং-১১(৫)২৬ তে গ্রেফতার দেখাইয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ভূইয়া জানাই মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ সবসময় স্রষ্ট ভূমিকা পালন করে। অপরাধ নির্মল ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ বদ্ধপরিকল্প।