কালিয়াকৈরে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন, গাজীপুর জেলা প্রতিনিধি ।
গাজীপুরের কালিয়াকৈরে
"রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালন করতে যাচ্ছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর।
রবিবার ( ১৬ আগস্ট) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষ্যে সকাল ১০ টায় কালিয়াকৈর উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে লতিপুর ,ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ শেষে ঘাটাখালি নদীতে বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়। সকাল ১১:০০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন নাহার শিলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাদিয়া তাসনিম মুনমুন । স্বাগত বক্তব্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বলেন,
মৎস্য সম্পদ রক্ষা ও দেশকে মৎস্যে স্বয়ংসম্পূর্ণ করতে জনসচেতনতা বৃদ্ধিই জাতীয় মৎস্য পক্ষের মূল লক্ষ্য।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদ হাসান,ক্ষেত্র সহকারী মোঃ মোসলেহ উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দিদারুল আলম প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীবৃন্দ ।