কালিয়াকৈরে ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত
মোঃ ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার,
গাজীপুরের কালিয়াকৈরে আসন্ন স্থানীয় সরকারের উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং দলকে গতিশীল করার লক্ষ্যে শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার শ্রীফলতলী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে শ্রীফলতলী- হরিণহাটি এলাকায় কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সাম্পাদক পারভেজ আহমেদ। শ্রীফলতলী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ শরিফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোঃ নুরুল আমিন, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক এ.কে.এম তরিকুল ইসলাম আজিম, আটাবহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আল -মামুন, জেলা ওলামা দলের সদস্য সচিব মোঃ নুরুল ইসলাম প্রমূখ।