ওয়ার্ল্ড ভিশনের ফাইভ জিরো বাস্তবায়নের লক্ষ্যে দিকনির্দেশনামূলক সভা
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল উপজেলা প্রতিনিধি
বাগেরহাটের রামপাল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রামপাল এরিয়া প্রোগ্রাম দরিদ্র ও হতদরিদ্র- মানুষের জীবন মান উন্নয়নে সর্বদাই সক্রিয় ভূমিকা পালন করে চলেছে ।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফাইভ জিরো প্লাস বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এই ফাইভ জিরোর আওতায় রয়েছে জিরো ক্ষুধা , জিরো বাল্যবিবাহ, জিরো শিশুশ্রম,জিরো অপুষ্টি, জিরো স্কুল ঝড়ে পড়া ও জিরো প্লাষ্টিক
সুন্দরভাবে বাস্তবায়নের লক্ষ্যে রামপাল এপি'র সহায়তাকারীদের সাথে মাসিক মতবিনিময় সভা ও বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
১৪ মে ( বৃহস্পতিবার)সকাল ৯ টায় উপজেলা অডিটোরিয়ামে সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সিনিয়র প্রোগ্রাম অফিসার নাথোন চৌকিদার, চাইল্ড প্রোটেকশন অফিসার লিটন হিউবার্ট কোড়াইয়া, প্রোগ্রাম অফিসার সুবাস জয়ধর, প্রোগ্রাম অফিসার ঈশিতা বৈরাগী, প্রোগ্রাম অফিসার পার্থ সারথি দোবে, প্রোগ্রাম অফিসার শিউলী কাস্তা এসময় আরো উপস্থিত ছিলেন রামপাল এপি'র সকল সহায়তাকারীগন।
এসময় বক্তব্যে বক্তব্যরা LR সেন্টার , impact plus ক্লাব, আমার জীবন আমার লক্ষ, গল্প লেখা,সেভ গার্ডিং সহ মাঠ পর্যায়ে কর্মীদের কাজে আরো বেশি নৈপুণ্যতা আনতে সহায়তাকারীদের নানা দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়
বক্তারা আরো বলেন আমাদের ডোনারা যে উদ্যশ্যে এত অর্থকড়ি আমাদের দিয়ে সহায়তা করছে এই অর্থের সঠিক ব্যবহার আমাদের করতে হবে, তাদের অর্থের যথাযথ মর্যাদা আমাদের দিতে হবে।
মাঠ পর্যায়ে লোকজনের সাথে মিশতে হবে তাদের সুখ দুঃখ বুঝে তাদের পাশে দাঁড়াতে হবে নিজেদের আপনজন মনে করে, শুধু চাকরির জন্যে দায় এড়ানো কাজ করলে হবেনা।
LR সেন্টার, ইম্প্যাক্ট প্লাস ও Lsbe গ্রুপের শিশুদের মানসিক ও শারীরিক ভাবে গড়ে তুলতে যে সব কাজ করার প্রয়োজন তার উপর দিক নির্দেশনা দেওয়া হয়
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল, বাগেরহাট
01992090074,